দেশের বাইরে থাকলেও দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক কখনো দূরে সরে যায় না। প্রবাসীরা বিশেষ অবদান রাখে দেশের অর্থনীতিতে। পরিবার, শেকড় ও দেশের সাথে এই সম্পর্ককে আরও অর্থবহ করে তুলতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে তাকওয়া ভিলেজ লিমিটেড।

এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা তাকওয়া ভিলেজের শেয়ারে পাবেন ২০ শতাংশ ছাড়। অর্থাৎ শেয়ার মূল্য থেকে ১ লাখ ২০ হাজার টাকা কম।

বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা একটি পরিকল্পিত উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগকে সামনে রেখেই এই ক্যাম্পেইনের আয়োজন। দেশের বাইরে বসবাসকারী বাংলাদেশিদের জন্য এটি শুধু একটি বিশেষ সুবিধা নয়; বরং দেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নেওয়ার একটি সুযোগ। তাকওয়া ভিলেজের বৃহৎ কমিউনিটির অংশ হওয়ার সুযোগ। সুযোগ নিরাপদ বিনিয়োগ ও হালাল মুনাফারও।

তাকওয়া ভিলেজ লিমিটেডের লক্ষ্য একটি সমন্বিত ও পরিবারকেন্দ্রিক পরিবেশ গড়ে তোলা, যেখানে প্রকৃতির সাথে জীবনযাপন, অবকাশ-বিনোদন, স্বাস্থ্য সেবা, কৃষি ও প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা একই পরিসরে স্থান পাবে। এই বৃহত্তর পরিকল্পনার অংশীদার হতে আগ্রহী প্রবাসীদের জন্যই এবারের বিশেষ আয়োজন ‘প্রবাসী ক্যাম্পেইন-২০২৬’। বলে রাখা ভালো, এবছর ডিসেম্বরেই তাকওয়া ভিলেজে শুরু হচ্ছে বিনোদন-অবকাশ যাপন সুবিধা। ইতোমধ্যে কৃষি সেবার আওতায় এসেছে পাঁচ শ’ -এর বেশি সংখ্যক পরিবার।

তাই প্রবাসী বাংলাদেশিরা ক্যাম্পেইনটির বিস্তারিত এবং প্রকল্পে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জানতে তাকওয়া ভিলেজ লিমিটেডের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাকওয়া ভিলেজ প্রবাসী বাংলাদেশীদের জন্য শিগগিরই চালু করতে যাচ্ছে ‘ওয়ান স্টপ সার্ভিস’ যেখানে এক ক্লিকেই দেয়া হবে দেশে-বিদেশে প্রবাসীদের বিভিন্ন সেবা ও সমাধান।

যোগাযোগের ঠিকানা: হাউস ২৬, রোড ০৩, ব্লক I, বনানী, ঢাকা ১২১৩

ফোন নম্বর: +8801335145110

অফিসিয়াল ফেসবুক লিংক: https://www.facebook.com/share/19YXoznZxT/

হোয়াটসঅ্যাপ:+8801335145111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *