প্রতিটি প্রবাসীর জীবনের পেছনে থাকে একেকটি গল্প। কেউ পরিবারের মুখে হাসি ফোটাতে দেশ ছেড়েছেন, কেউ সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে, আবার কেউ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বেছে নিয়েছেন প্রবাসজীবনের কঠিন পথ। পরিচিত পরিবেশ, আপনজন আর দেশের মাটি ছেড়ে হাজার মাইল দূরে থেকেও তাঁরা প্রতিদিন পরিশ্রম করে চলেছেন।
প্রবাসীদের এই নিরলস প্রচেষ্টা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নের পথে যোগ করছে বাড়তি শক্তি। এই অবদানের পেছনে যে শ্রম, ত্যাগ ও ভালোবাসা রয়েছে, তা গভীর শ্রদ্ধার দাবিদার।
আধুনিক ঢাকার প্রাণকেন্দ্রে নির্মাণাধীন তাকওয়া ভিলেজ লিমিটেড মনে করে, দেশের অগ্রযাত্রায় অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের বিভিন্ন উদ্যোগের সংযোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই প্রবাসীদের জন্য আয়োজন করা হয়েছে একটি বিশেষ ক্যাম্পেইন।
১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা তাকওয়া ভিলেজের শেয়ারে পাচ্ছেন ২০ শতাংশ ছাড়। শেয়ার প্রতি যা ১ লাখ ২০ হাজার টাকা কম। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের জন্য বিশেষ একটি সুবিধা তুলে ধরছে প্রতিষ্ঠানটি।
আগ্রহীরা ক্যাম্পেইনের বিস্তারিত, শেয়ার গ্রহণের শর্ত এবং প্রযোজ্য নিয়মাবলি জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন তাকওয়া ভিলেজ লিমিটেডের সঙ্গে।
প্রবাসীদের অবদানের প্রতি শ্রদ্ধা ও দেশের সঙ্গে নতুন সংযোগের প্রত্যয়ে তাকওয়া ভিলেজ লিমিটেড। এটি কেবল একটি মেগা প্রকল্প নয়, বৃহৎ কমিউনিটি।
